টেসলার সাংহাই কারখানায় ফের গাড়ি উৎপাদন বন্ধ

১১ মে, ২০২২ ০১:০৩  
যন্ত্রাংশ সংকটের কারণে চীনের সাংহাইয়ের কারখানায় বেশিরভাগ গাড়ি উৎপাদন বন্ধ করে দিয়েছে টেসলা। মঙ্গলবার কারখানাটিতে গাড়ি উৎপাদন কয়েকশ ইউনিটে নামিয়ে আনা হয়েছে। টেসলার একটি অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। কোভিড-১৯ মহামারির কারণে শুরু থেকেই সংকটপূর্ণ সময় পার করছে বিশ্বের অটোমোবাইল শিল্প। চিপ ও যন্ত্রাংশ ঘাটতির কারণে বার বার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি পুনরায় চীনে লকডাউনের মতো বিধিনিষেধ আরোপ হওয়ায় পুরোপুরি বন্ধ করতে হয়েছে কারখানা। এ বিধিনিষেধের কারণে টেসলার সাংহাইয়ের কারখানা ২২ দিন বন্ধ ছিলো। গত ১৯ এপ্রিল কারখানাটি চালু করা হয়। চালুর প্রথম দিকে প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ ইউনিট গাড়ি তৈরি করা হতো। কিন্তু মঙ্গলবার সেই উৎপাদন ২০০ ইউনিটেরও কম গাড়িতে নামিয়ে আনা হয়েছে। ডিবিটেক/বিএমটি